বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বের) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া এদিন মরহুমের রুহের মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জাতীয় শোক দিবস পালনের জন্য রোববার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব শেখ আবদুর রশিদের সই করা এক প্রজ্ঞাপন জারি হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান আরিফ।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close