শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানালেন তারেক রহমান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪:১২ পিএম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এমন সাফল্যের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় অর্জন করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এই অসাধারণ কৃতিত্ব তোমাদের অটুট নিষ্ঠা, দলগত কাজ এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ।

‘এই ধরনের জয় শুধুমাত্র তোমাদের প্রতিভাকেই প্রদর্শন করে না বরং সারাদেশে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে, ক্রিকেটের প্রতি আমাদের যে গর্ব এবং আবেগকে আরও শক্তিশালী করে। তোমাদের এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাক। পুরো জাতি তোমাদের বিজয় উদযাপনে ঐক্যবদ্ধ।’

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচটি ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন। যেখানে পুরোপুরি সফল হয়েছে লিটন বাহিনী।

এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ।

এতে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

স্বদেশ প্রতিদিন/এমআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close