বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসারদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৫ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এ সাক্ষাৎ হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ হতে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিন জন স্টাফ অফিসার এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারত সেনাবাহিনীর তিন জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসারগণ উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিগণ নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close