বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
তারেক রহমান ও মামুনের অর্থপাচার মামলা
অর্থ পাচার মামলায় তারেক ও মামুনের সাজার রায় স্থগিত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৮ পিএম

লিভ টু আপিল গ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ হাইকোর্ট বেঞ্চের দেওয়া সাজা ও জরিমানা স্থগিত করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আজ মঙ্গলবার আপিল বিভাগ এ আদেশ দেন।  গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী সাব্বির চৌধুরী বলেন, এ মামলা করার এখতিয়ার দুদকের নেই। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আইনবহির্ভূতভাবে এই মামলা করেছে।    

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড ৪০ কোটি টাকা জরিমানা করে। 

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক ও গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী। গিয়াস উদ্দিন মামুনের পক্ষে করা আপিল খারিস করে ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এবং গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বহাল রেখে জরিমানা ৪০ কোটি থেকে কমিয়ে ২০ কোটি করে। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা।

৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে গিয়াস উদ্দিন কারাগার থেকে বেরিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করে। আজ সোমবার আপিল বিভাগ তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে লিভ টু আপিল গ্রহণ করে বলে জানান আইনজীবী সাব্বির চৌধুরী।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close