বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
তিন দিনের রিমান্ডে সাবেক এমপি পোটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭ AM

যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এর আগে, আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠান আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close