বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মানিক হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ পিএম আপডেট: ০৯.১২.২০২৪ ১২:২৯ PM

রাজধানীর শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।

একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাদের রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী দলীয় মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের নামে একের পর মামলা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং রিমান্ডেও রয়েছেন দীর্ঘদিনব্যাপী।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close