বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত: নিরব
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১০:০৪ পিএম

শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। তিনি বলেন, ভারত শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতায় নেমেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়ায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে। তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয়।

মোদী-মমতাদের বলবো নিজেদের ঘর সামলান। নিজেদের দিকে নজর দিন। শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্যদিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে। এ দেশের মানুষ যেকোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে।

নিরব বলেন, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আগের মতই আছে তেমনটা কমেনি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনা হোক।

দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে বিশৃঙ্খল সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে যে ভূমিকা রাখার কথা ছিল সেটা অনেকটাই দুর্বল। পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এসময় দেশবাসীকে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান বিএনপির এই নেতা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close