শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
এনআইডির নতুন মহাপরিচালক হুমায়ুন কবীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫:২৪ পিএম

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন এ এস এম হুমায়ুন কবীর। ওএসডি হওয়া মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে বিষয়টি।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) এএসএম হুমায়ুন কবীর।

গত ৬ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করেছে সরকার। তখন থেকে ফাঁকা ছিল মহাপরিচালকের পদটি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close