শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সংবিধান সংস্কারের জন্য ৬৯ দফার প্রস্তাবনা দেয় জাতীয় নাগরিক কমিটি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩:৩১ পিএম আপডেট: ০৩.১২.২০২৪ ৩:৩৪ PM

সংবিধান নিয়ে ৬৯ দফার প্রস্তাবনা জমা দিলো জাতীয় নাগরিক কমিটি। আজ, ৩ ডিসেম্বর, মঙ্গলবার, সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে জাতীয় নাগরিক কমিটি ৬৯ দফা লিখিত সংবিধান প্রস্তাবনা পেশ করে। উক্ত মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন। কেন্দ্রীয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ড. আতিক মুজাহিদ এবং সালেহ উদ্দিন সিফাত। 

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের প্রধান আলী রীয়াজ; সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, মুস্তাইন জহির, সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, মইন আলম ফিরোজি, ব্যারিস্টার ইমরান সিদ্দিকি। 

মতবিনিময় শেষে জাতীয় নাগরিক কমিটি কমিশনের কাছে লিখিত প্রস্তাব হস্তান্তর করে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close