বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ৯ সহকারী পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৪ পিএম

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার।

সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৯টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এতে স্বাক্ষর করেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৯ কর্মকর্তা হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান ও জোবাইরুল হক, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মো. নাসির উদ্দিন ভূঁয়া ও মো. জামাল উদ্দিন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close