বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
ভারতীয় গণমাধ্যম মিথ্যা খবর প্রচার করছে
দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:৪৭ পিএম

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরে সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে।

এর আগে, পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সব মিথ‍্যা মামলা বা মামলা বাণিজ‍্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

পরে পীরগঞ্জের বাবনপুর গ্রামের ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close