সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
জুলাই বিপ্লবে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১:৩২ পিএম

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ ডিসেম্বর) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে ভূমিকা ছিল প্রশংসনীয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক জুলাই বিপ্লবে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close