শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকার চলে গেলে কাঠগড়ায় দাঁড় করাবে এই প্রজন্ম: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:০৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ৩১ ডিসেম্বর সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেবে। এরপর আমরা সবাই মিলে আলোচনা করব। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়েই আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলন পরবর্তী সময়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএমের দেওয়া ৯টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনো অঙ্গ প্রতঙ্গ কখনও ফ্যাসিজম হবে না।

তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি।

অনুষ্ঠানে আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close