মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
"কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৪"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৩:২৮ পিএম

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উৎসবের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চ প্রাঙ্গণে সমকাল নাট্যচক্রের প্রযোজনায় 'ক্ষয়' নাটক মঞ্চস্থ হয়। এর আগে এদিন বিকেলে একই স্থানে মঞ্চস্থ হয় নাটক 'ইতিহাসের পাতা থেকে'। তিন দিনব্যাপী এই নাট্যোৎসবের পরিসমাপ্তি ঘটে হবির সরকার আলকাপ দলের আলকাপ গান পরিবেশনের মধ্য দিয়ে।

আয়োজকরা জানান, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে গত কয়েক বছর ধরে তারা এই আয়োজন করে আসছেন। আর নাটকের মাধ্যমে তুলে ধরছেন সমাজের নানা অসংগতি। পাশাপাশি বিভিন্ন চরিত্রের আড়ালে অসৎ লোকদের করা করেন ব্যঙ্গ বিদ্রুপ। দেখান সত্যের জয় সুনিশ্চিত।

এই নাট্যোৎসবে অংশগ্রহণ করেন সমকাল নাট্যচক্রের সকল আজীবন সদস্য, বিশ্ববিদ্যালয়ের জোটভুক্ত নাট্যসংগঠন ও বন্ধুসংগঠনগুলো। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাজশাহী শহরের সকল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও দেশবরেণ্য নাট্যশিল্পীগণ।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন নাট্যসংগঠন সমকাল নাট্যচক্র। সংগঠনটি প্রতি বছর তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে জোটভুক্ত অন্যান্য সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে এমন উৎসবের আয়োজন করে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close