বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মার্কিন দূতাবাসে গেলেন খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৩:৩৯ পিএম

নিজের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে নিজ বাসভবন ফিরোজা থেকে তিনি দূতাবাসের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, মূলত আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন। এ ছাড়াও সেখানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার আছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close