রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
জনগণের প্রত্যাশা অনুযায়ী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৩:৫১ পিএম

গণমাধ্যমকে অতীতের ভূমিকা নিয়ে ভোল না পাল্টে ভুল স্বীকারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, ভুল স্বীকার করা উচিত, তাৎক্ষণিক ভোল পাল্টানো সমাধান নয়, সত্য স্বীকারের মাধ্যমেই আসলেই রিকনসিলিয়েশন বা জাতীয় পুনর্মিলন সম্ভব। জনগণ যেভাবে প্রত্যাশা করে, সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছি না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবধরনের পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। তবে তা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের।

তথ্য উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম। এক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান ভুল সংবাদ ও গুজব প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার চায় না আগের আমলের মতো পুলিশ জনতার বুকে গুলি চালাক। তবে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ অবশ্যই কঠোর হবে। বিশ্বের প্রতিটি বিপ্লবের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির এ রকম অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close