শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আদালতের সময় নষ্ট ও ড. ইউনূসকে হয়রানির ৬ মামলা বালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:৪৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে দায়ের করা পাঁচটি মামলা ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক এসব মামলা বাতিল করেন আদালত।

এর মধ্যে ২০১০ সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা গত ২৪ অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এ মামলার আদেশে আদালত বলেন, ২০১০ সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। আর এ হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী।

অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।

এ বিষয়ে আদেশে আদালত বলেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। সে কারণে শ্রম আদালতে করা এই পাঁচটি মামলা বাতিল করা হলো।

উল্লেখ্য, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close