বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: আমিনুল হক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:২১ পিএম

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর  আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

তিনি বলেন,গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে।  সেই ক্রীড়াঙ্গনে আর কখনোই দলীয় ও রাজনীতিকরণ হবেনা ইনশাআল্লাহ। 

আজ বুধবা (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্ত:ওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আবদুল লতিফ খান খেলা উদ্বোধন করেন। 

উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নং-৭ ও ওয়ার্ড নং-৪ প্রতিদ্বন্দিতা করেন। 

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close