শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফখরুলের বৈঠক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:৩৮ পিএম

ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে বিএনপির আরও তিন নেতা উপস্থিত ছিলেন।

রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এ বৈঠক করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

গতকাল শনিবার (১৬ নভেম্বর) দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

তবে এসব বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা তারা প্রকাশ করেননি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close