শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৩:১৮ পিএম

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন।

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 

সর্বশেষ গত ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা যুক্ত হন এই সরকারে। তাদের শপথ নেওয়ার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২৪ জনে দাঁড়িয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close