শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে জরিমানা প্রায় ৫৩ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:৫২ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১৭ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (১৭ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৩৮১টি মামলা এবং ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close