বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৩:১১ পিএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে হাইকোর্টে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল সংক্রান্ত শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবেনা।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে।

এম আসাদুজ্জামান আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে।

এ নিয়ে পঞ্চম দিনের মত পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি হচ্ছে হাইকোর্টে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close