মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজধানীর পাঁচ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:৫৯ পিএম

নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে ৫ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত কার্যালয় আদেশে এই পদায়ন করা হয়।

এতে বলা হয়েছে, ডেমরা থানায় মো. নাজমুল হোসাইন, শেরেবাংলা নগর থানায় মোহাম্মদ গোলাম আজম, মতিঝিল থানায় মেজবাহ উদ্দিন, কাফরুল থানায় মো. তৈয়বুর রহমান এবং কোতয়ালি থানায় মো. রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে।

এছাড়া পরিদর্শক ইলিয়াস হোসেন, মোজাম্মেল হক ও কাজী গোলাম মোস্তফাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, মো. মহিউল ইসলাম ও মু. এনামুল হাসানকে ডিএমপির প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close