বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ঢাবি ক্যাম্পাসে জুড়ে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:৪১ AM

শিক্ষার সুন্দর পরিবেশের জন্য পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস জুড়ে ডাস্টবিন স্থাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে ছাত্রদল নেতারা জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার সুন্দর পরিবেশ এর জন্য চাই পরিচ্ছন্ন ক্যাম্পাস। পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ডাস্টবিন স্থাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আক্তার শুভ, শাওন ইকবাল, জসীম খান, ফেরদৌস আলম, রানা আহম্মেদদ, নুরুল আমিন নুর, মিনহাজুল ইসলাম নয়ন, মেহেদী হাসান, ইমন মিয়া, শেখ রমজান আলী রকি, এহসানুল ইসলাম, তানভীর আল হাদি মায়েদ, এম এ তামিম, সত্যজিত দাস,সামিয়া মাহমুদ, রঞ্জন রায়, বিশ্বজিৎ শর্মা, স্বপন কুমার, সাকিব হোসেন, অসিকুর রহমান জয়, তানভীর হাসান, মিফতাহুল ইসলাম রাতুল, মেহেদী হাসান মাহি, শাকিল আহমেদ, আসিফ, জাকারিয়া আহমেদ জুনায়েদ, তিতির, তামিম, সাকিব, নাজমুস সাদাত।

ছাত্রদল নেতারা টিএসসিতে স্থাপনের মাধ্যমে শুরু করে সেখান থেকে ডাস হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের সামনে ডাস্টবিন স্থাপন করে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close