সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
খাঁচায় বন্দি হয়ে আসলেন শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৪:৫৮ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে শোভাযাত্রা শুরু করেছে দলটি। এতে খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপির শোভাযাত্রায় এই খাঁচাটি দেখা গেছে। এরই মধ্যে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, চোখে আছে কালো চশমা, টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরিয়ে রাজধানীর এই শোভাযাত্রায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাচার ভিতরে ভরে প্রদর্শন করছেন বিএনপির কর্মী সমর্থকরা। র‌্যালিতে উপস্থিত নেতাকর্মীরা সেই খাঁচা ঘিরে উপহাস করছেন।

জানা গেছে, এদিন বিকেলে শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এটি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। শুধু ঢাকা মহানগরীই নয়, আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দিচ্ছেন দলটির ওই শোভাযাত্রায়।

এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close