প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ২:৪১ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি আজ। দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে।
এরই মধ্যে নয়াপল্টন এলাকায় ভড় করছেন দলটির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন ও তার আশেপাশের এলাকার অলিগলিতে বিএনপি নেতা কর্মীরা অবস্থান করছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে।
র্যালিতে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন। নয়াপল্টন ও পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মোড়ে ভিড় করছেন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। দিচ্ছেন বিভিন্ন স্লোগান। বিভিন্ন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে র্যালিতে অংশগ্রহণ করছেন নেতাকর্মীরা।
দেখা গেছে, কামান, ধানক্ষেত্র, কৃষক এবং কমান্ড সাজে নেতাকর্মীরা র্যালিতে অংশ নিয়েছেন।
জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র্যালির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্বদেশ প্রতিদিন/এমআর