বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নোবিপ্রবিতে ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীরা
জাহিদুল ইসলাম ফারুক, নোবিপ্রবি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ২:৫১ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভার ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে সচেতন ছাত্রসমাজের ব্যানারে নোবিপ্রবি শিক্ষার্থীরা।

রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের এমন কর্মসূচির প্রতিবাদ করে শিক্ষার্থীরা।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো-

১. ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তা নির্ধারণ করবে সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অতি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সকল নীতি-নির্ধারকদের সমন্বয়ে একটি উন্মুক্ত সেমিনারের ব্যবস্থা করতে হবে। যার প্রেক্ষিতে ছাত্র রাজনীতি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

২. যতদিন না উপরের (১) নম্বর দাবি বাস্তবায়ন করা হবে, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. বিগত স্বৈরাচারের শাসনে ক্যাম্পাসে সন্ত্রাস সৃষ্টিকারী সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. বর্তমানে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিকল্পনাকারী, মদদ দাতা, সন্ত্রাসী ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. সর্বোপরি, ক্যাম্পাস কে সাধারণ শিক্ষার্থীদের উপযোগী করে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান বলেন, আমাদের রিজেন্ট বোর্ডের আইন অনুযায়ী ক্যাম্পাসে কোনো দলের ব্যানারে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি একটা কনফারেন্স করবো ক্যাম্পাসে শিক্ষার্থীদের অভিমত বা শিক্ষার্থীদের কথাবার্তা বলার সুযোগটা কিভাবে দিবো।

উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা অনুসারে পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে গতকাল।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close