বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইবির আইন বিভাগ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:৩৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টার দিকে মীর মোশাররফ হোসেন ভবনে বিভাগের ২১৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া-সহ কারিকুলাম ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনম, সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক  ড. সেলিম তোহা, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. নুরুন নাহার, ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. রেহেনা পারভীন, অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান, অধ্যাপক ড. মো: আনিচুর রহমান, অধ্যাপক ড. মাকসুদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. আবদুল করিম খান এবং ড. আরমীন খাতুন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আইনের শিক্ষা আইনের ভবিষ্যৎ অনেক পুরানো। সারা পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই আইন বিভাগ আইন অনুষদ খুবই বিখ্যাত ও সমৃদ্ধ। আইনের ছাত্র হিসেবে আমার মনে হয় আমি আইনে পড়ে ধন্য হয়েছি। আমি শুধু আইন শিখিনি আইনের পাশাপাশি সমাজ দেশ রাষ্ট্র মানব সম্পর্কে আমি শিখেছি। 

এছাড়াও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা আইন বিভাগে ভর্তি হতে চেয়েছে এবং ভর্তি হতে পেরেছো তোমাদের আইন বিভাগের ছাত্র হিসেবে গর্ব করা উচিত। তোমাদের সম্পর্কের গণ্ডি শুধু এই বিশ্ববিদ্যালয় না, দেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ আছে, কোর্স আছে ফ্যাকাল্টি আছে, সবার সাথে তোমাদের সম্পর্ক স্থাপিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close