প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৯ পিএম

লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন কৈয়াদী গ্রামের চার বন্ধু। তাঁরা ৫ একর জমি লিজ নেয় ২০১২ সালে। প্রথমে লেবুর বাগান, পরে কলা চাষ সেই সফলতা থেকে এখন বেগুন, কাঁচামরিচ, করলা, টমেটো, লাউয়ের বাগান করেছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে পাঠানো হচ্ছে তাদের সবজি প্রশংসা কুড়াচ্ছেন এলাকাতেও।
তাঁদের খামারের নাম দিয়েছেন ‘ফ্রেন্ডস অ্যাগ্রো ফার্ম।’ তবে তাদের দাবী কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক, সার বীজ এ গুলোর দাম কম হলে তারা বেশি লাভবান হওয়ার আশা করছেন।
এলাকাবাসী আবুল কালাম জানান, চার বন্ধুর এই কৃষি খামার এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে তার দাবী তাদের দেখানো পথে যদি শিক্ষিত ছেলেরা আধুনিক পদ্ধতিতে কৃষি খামার করে তাহলে আমাদের চাকরির প্রয়োজন হবেনা।
উদ্যোক্তা শহিদুল ইসলাম জানান, পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে চার বন্ধু মিলে উদ্যোক্তা হয়েছেন। সবজি চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন। তবে সার-কিটনাশকের দাম কম হলে বেশি লাভবান হওয়ার কথাও জানান এই উদ্যোক্তা।
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান চার যুবকের এমন উদ্যোগের প্রশংসা করলেন, এটা দেখে যেন আরো বেশি উদ্যোক্তা হন এটায় আশা এ কর্মকর্তার, দাবী করেন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন সবসময়।
উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান আধুনিক মালচিং পদ্ধতিতে সবজি চাষ করার পরামর্শ ও সকল প্রকার সহায়তার আশ্বাস এ কর্মকর্তার।
স্বদেশ প্রতিদিন/এমআর