বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
দক্ষিণ ইউরোপের ৫ গোপন সৈকত, ঘুরে আসুন
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৪:৫১ পিএম আপডেট: ২৩.০১.২০২৪ ৫:২৫ PM

গ্রীস
সিচেলেস, ইকারিয়া

নির্জনতার দিক থেকে ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দিত ও আকর্ষনীয় গন্তব্যগুলির মধ্যে একটি হলো- গ্রীসের ইকারিয়া ব্লু জোন দ্বীপ। মূলত দ্বীপটি এর বাসিন্দাদের দীর্ঘায়ুর জন্য বিখ্যাত। আর এই দ্বীপটিকে ঘিরে রয়েছে সিচেলেস সৈকত (রাজধানী আগিওস কিরিকোস থেকে ১৫ মাইল পশ্চিমে), যা পর্যটকদের কাছে প্রধান আকর্ষনীয় স্থান।

এই সৈকতের নামকরণ করা হয়েছে ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জের নামানুসারে এবং অদ্ভুতভাবে ইকারিয়া নামটিও দ্বীপের কিংবদন্তি ইকারাসের নামের সাথে মেলে গেলেও, এর সাদা বালি, ফ্যাকাশে নুড়ি এবং উজ্জ্বল ফিরোজা জল আপনাকে হতাশ করবেনা।

দ্বীপটির সৌন্দর্য ঘুরে দেখার জন্য রয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। থাকার জন্য রয়েছে সমুদ্রতীরবর্তী রিসোর্ট ‘রোফিলি বিচ হোটেল’, যেখানে একটি ছোট স্পাসহ একটি জলের পুল রয়েছে।   


ফ্রান্স
প্লেজ দেস সাবিয়াস, ইলে ডি'ইউ






ফ্রান্সের তুলনামূলক কম পরিচিত পশ্চিমের দ্বীপগুলির একটি হলো- ইলে ডি'ইউ। অনবদ্য সৌন্দর্যের এই দ্বীপটি লম্বায় মাত্র ছয় মাইল এবং চওড়ায় আড়াই মাইল। এর সৈকতগুলি সোনালী বালির শান্ত খাদ, এবং ‘প্লেজ দেস সাবিয়াস’র চেয়ে আর কোনটিই সুন্দর নয়। সৈকতটি কায়াকিং (কায়াক হল একটি ছোট, সরু মানব-চালিত জলযান যা সাধারণত একটি দীর্ঘ, ডবল-ব্লেড প্যাডেলের মাধ্যমে চালিত হয়) বা প্যাডেলবোর্ডিংয়ের জন্য একটি উপযুক্ত স্থান। এবং যারা বাইক রাইডিং করতে পছন্দ করেন, তারা চলে যেতে পারেন এই জায়গাটিতে। বাইক রাইডিংয়ের জন্য এরচেয়ে ভালো কোনো স্থান হতে পারেনা। পোর্ট-জয়নভিলের মেইন শহরে এই বাইকগুলো ভাড়ায় পাওয়া যায়। 

এখানে থাকার জন্যও সুব্যবস্থা রয়েছে। আপনি চাইলে ‘লা মিশন’-এ উঠতে পারেন। এখানে রয়েছে ২২টি রুম, একটি সুইমিং পুল, সুইমি স্যুট, স্পা, বার এবং রেস্তোরাঁ। জুনে প্রতিটি ডাবল রুমের জন্য খরচ পড়বে ২৯০ ইউরো থেকে শুরু করে এর ওপরে এবং অন্যান্য সময় অর্থাৎ অফ সিজনে খরচ পড়বে কমপক্ষে ১৫০ ইউরো । এর থেকে কম বাজেটেও থাকার ব্যবস্থা রয়েছে ‘আটলান্টিক হোটেল’, যেখানে  প্রতিটি ডাবল রুমের জন্য খরচ পড়বে কমপক্ষে ৯৫ ইউরো।

গ্রীস
সারিয়া, কার্পাথোস






প্রচীন গ্রীসের কার্পাথোস দ্বীপটিতে ফেরি দিয়ে যেতে রোডস থেকে চার ঘন্টা এবং পাইরাস (এথেন্সের বন্দর) থেকে ২০ ঘন্টা সময় লাগে। তাই এটি বললে ভূল হবে না যে এই ডোডেকানিজ দ্বীপটি দেশের সেরা গোপন রহস্যগুলির মধ্যে একটি। এই রুক্ষ দ্বীপটি গ্রীকদের অবকাশ যাপনের জন্য একটি আদর্শ  গন্তব্য। এখানে দ্বীপের কাছেই রয়েছে সমুদ্র সৈকত। এর জল এতটাই পরিষ্কার যে নীচে তারামাছ স্পষ্টভাবে দেখা যায়। নির্জন এই সৈকতে অবকাশ যাপনের পাশাপাশি সিমেটা, কোপলাইস (সবজির পাই) নামক বন্য শাক খেতে আসে। এছাড়াও এর অন্যান্য বিশেষত্বও রয়েছে।

সারিয়া দ্বীপে কার্পাথোসের উত্তর প্রান্ত থেকে পাঁচ মিনিটের নৌকা ভ্রমণের মাধ্যমে রবিনসন ক্রুসোর একটি বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। কার্পাথোসের নতুন বুটিক হোটেলগুলির মধ্যে একটি হলো- ‘আফোটি বীচ’। এখানে ডাবল বেডের রুমের জন্য আপনাকে খরচ করতে হবে কমপক্ষে ৬৫ ইউরো।
এছাড়া।  

ক্রোয়েশিয়া
স্ভেতা ক্যাটারিনা, ইস্ট্রিয়া
 





২০২৪ সালে ক্রোয়েশিয়ার রোভিঞ্জ বন্দরটির ২০ বছর পূর্তিতে উন্মুক্ত মঞ্চে সালসা নাচের মধ্য দিয়ে উদযাপন করেন। সালসা অনুরাগীরা ক্রোয়েশিয়া গ্রীষ্মকালীন সালসা উৎসবের জন্য প্রতি জুন মাসে রোভিঞ্জে আসেন। 

বন্দরটি থেকে শাটল বোটে প্রায় ১০ মিনিটের দূরত্বে রয়েছে স্ভেতা ক্যাটারিনার ছোট্ট দ্বীপ। এই দ্বীপটি রোভিঞ্জ শহরের এতো কাছে থেকেও পৃথিবী থেকে দূরে। এখানে রয়েছে সানবেড সহ নির্জন নুড়িবিহীন  একটি সৈকত। পাশাপাশি একটি হোটেল, তিন-তারা মায়েস্ত্রা সিলেক্ট আইল্যান্ড হোটেল ক্যাটারিনা, কয়েকটি ক্যাফে ব্যতীত এখানে কোনো স্থায়ী বসতি নেই। জঙ্গলের মধ্য দিয়ে পাথুরে একটি পথ চলে গেছে উপকূলের দিকে। সেখানকার নির্জনতা, পাইন গাছের নীচে পাতানো সানবেড, পরিবার-বান্ধব পরিবেশ- এসব কিছুই আপনার মন কেড়ে নিবে। দূর থেকে এটিকে একটি দ্বীপের মতো মনে হয়। এবং এখান থেকে রোভিঞ্জের দৃশ্যগুলি দুর্দান্ত।
 

ইতালি
ত্রপানি, সিসিলি






ত্রপানি হল ইতালির প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। শহরটি প্রায় তিন হাজার বছরের পুরানো। এবং গ্রীক, কার্থাজিনিয়ান, বাইজেন্টাইন, আরব, নরম্যান এবং স্প্যানিশ আক্রমণকারীরা এর পুরানো শহরে তাদের চিহ্ন রেখে গেছে। এখানে রয়েছে পিয়াজা ভিত্তোরিও ইমানুয়েল সৈকত। ত্রপানি ট্রেন দ্বারা পালের্মোর সাথে সংযুক্ত থাকায় ট্রেনে যাতায়াতের সুবিধা রয়েছে। তবে যারা ভাড়ার গাড়িতে আসেন তারা সান ভিটো লো ক্যাপো, মজিয়ার প্রাচীন সল্টওয়ার্ক এবং মার্সালার সৈকতও ঘুরে দেখতে পারেন। 

এখানে বাদাম, রসুন এবং চেরি টমেটো দিয়ে তৈরি ত্রপানিজ পেস্টো এখানকার বিশেষ আকর্ষণ। 

এখানে থাকার জন্য রেসিডেন্স লা গ্যান্সিয়াসহ অনেক হোটেল রয়েছে। এখান থেকে সমুদ্র-দর্শনের জন্য রয়েছে স্টুডিও। এখানে থাকার জন্য কমপক্ষে ১২৪ ইউরো প্রয়োজন হবে।

/এমএ/







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close