প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৩ AM

রাশিয়ায় ইউক্রেনের হামলার একদিন পরেই ইউক্রেণে পাল্টা আক্রমণ চালিয়েছে রাশিয়া। রোববার (৩১ ডিসেম্বর) দেশটিতে এই হামলা চালায় রাশিয়া। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ ও খারকিভে বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। স্থানীয় মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর আবাসিক ভবনে আগুন ধরেছে। তবে এ হামলায় হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে গতকাল শনিবার রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এই হামলার পর রাশিয়া হুঁশিয়ার বার্তা দেয় যে এর জবাব দেওয়া হবে। এরপরেই ইউক্রেনে ফের হামলার খবর এলো।
/এমএ/