শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই       ● ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন      ● ‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’       ● ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা       ● ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০      ● সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা      ● বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী      ● বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: সেতুমন্ত্রী      ● কোনো আত্মদানই বৃথা যায় না: প্রধানমন্ত্রী      ● রাজধানীতে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট       ● ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২০       
ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে।

আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন।

ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার কাছে হস্তান্তর করা হয়েছে। যেখানে বলা হয়, ২০২৩ সালে ঢাকায় একটি আর্জেন্টিনা দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা হবে।

২০ ডিসেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট সম্প্রতি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তাদের আবেগপূর্ণ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা দলটির জন্য এবং ফাইনালে তাদের জয়ের পর বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণের আন্তরিক সমর্থন ও উদযাপন দেশটির প্রেসিডেন্টকে অভিভূত করে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার চিঠিতে জানান, ‘খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম।’

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশ থেকে সয়াবিন তেল আমদানির সুযোগ তৈরি করবে।

স্বদেশপ্রতিদিন/এমএস 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close