শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই       ● ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন      ● ‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’       ● ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা       ● ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০      ● সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা      ● বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী      ● বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: সেতুমন্ত্রী      ● কোনো আত্মদানই বৃথা যায় না: প্রধানমন্ত্রী      ● রাজধানীতে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট       ● ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২০       
‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম আপডেট: ২০.১২.২০২২ ৭:৩৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশ ও বিশ্বের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুধু পরিবর্তন নয় রুপান্তর ঘটানো হচ্ছে। সে অনুযায়ী সামনের বছর থেকেই নতুন শিক্ষাক্রম শুরু হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নানা প্রতিকূলতার মাঝেও নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি ও অন্যদলগুলো। দেশের ভেতরে এসব অপশক্তিকে ছাড় দেয়ার কোনো সুযোগ নাই।

দীপু মনি বলেন, দেশে রাজনীতি থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না এবং রাজনীতি করার সুযোগও পাবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম মিমুল, মুক্তিযোদ্ধা শিরিন আক্তার, প্রো-ভাইস চ্যান্সেলর নিজাম উদ্দিনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

স্বদেশপ্রতিদিন/এমএস 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close