শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই       ● ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন      ● ‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’       ● ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা       ● ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০      ● সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা      ● বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী      ● বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: সেতুমন্ত্রী      ● কোনো আত্মদানই বৃথা যায় না: প্রধানমন্ত্রী      ● রাজধানীতে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট       ● ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২০       
ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ২:৩৭ পিএম
ইউরোপের দেশ ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন মানুষ নিহত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

লিঁওর স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুন লাগার খবর পৌঁছায়। এরপর ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার কর্মী দুর্ঘটনাস্থলে চলে যান।

জরুরি পরিষেবার দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগে একটি সাত তলা ভবনে। এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের দু’জন কর্মী।

কিভাবে আগুন লাগল এবং আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমাঁ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন।

দুর্ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা ফরাসি সংবাদমাধ্যম বিএমএফ টিভিকে বলেছেন, ‘যারা নিহত হয়েছেন তাদের কথা চিন্তা করে আমি কান্না করছি।’

আরেকজন বাসিন্দা জানিয়েছেন, যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে ১০০ মিটার দূরে থাকেন তিনি। আগুন লাগার পর মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেছেন, ‘আমরা চিৎকার শুনতে পাই, শিশুরা কান্না করছিল। আমরা যখন জানালা খুলি তখন দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত আমরা নিচে নেমে যাই।’

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য প্রতিবেশীরা সিঁড়ি নিয়ে আসেন এবং দুর্ঘটনাকবলিত ভবনের দোতলা থেকে কয়েকজনকে উদ্ধার করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

স্বদেশপ্রতিদিন/এমএস









Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close