বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই       ● ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন      ● ‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’       ● ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা       ● ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০      ● সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা      ● বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী      ● বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: সেতুমন্ত্রী      ● কোনো আত্মদানই বৃথা যায় না: প্রধানমন্ত্রী      ● রাজধানীতে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট       ● ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২০       
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযান
পুলিশের অভিযানে আটক হলেন ১৫ মামলার আসামী
রকসী সিকদার, লোহাগাড়া
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৮:১০ পিএম
দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১৫ টি মামলায় পলাতক আসামী আহম্মদ শফি কে আটক করা হয়েছে। 

গতকাল রাতে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম মহানগরের পুলিশের সহায়তায় চট্টগ্রাম মহানগর এলাকা হতে তাকে আটক করা হয়। 

আটককৃত আসামী লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আহম্মদ শফি (৪৯)।

এবিষয়ে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন আহমদ শফি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে আত্মগোপনে ছিলো। তাকে আমরা চট্টগ্রাম মহানগর এলাকা থেকে আটক করেছি। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় ৪টি সিআর সাজা (২টি পরোয়ানা ১বছর করে ও ২টি পরোয়ানা ৬ মাস) এবং ১১টি সিআর ওয়ারেন্ট সহ মোট ১৫(পনের)টি ওয়ারেন্ট মূলতবী আছে। সে প্রতারনার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে পরবর্তীতে আত্নসাৎ করে এবং আত্নসাতের ঘটনায় তার বিরুদ্ধে সাজা সিআর ১৬২২/১৬, দায়রা নং-৮৫৩/১৮, সাজা সিআর ৪৯/১৫, দায়রা নং-১১৬৯/১৬, সাজা সিআর ১৯০/১৬, দায়রা নং-১৬৮৯/১৮, সাজা সিআর ৮৮/১৫, দায়রা নং-৫৬৮৭/১৬, এবং সিআর ৭০/১৫, সিআর ১১৪/১৫, সিআর ১৩৭/১৪, সিআর ১৪১/১৫, সিআর ২৯/১৫, সিআর ৮৮/১৫, সিআর ৮৭/১৬, সিআর ৮৬/১৬, সিআর ১৯০/১৬, সিআর ১০২/২২ এবং সিআর ২৫৭/১৬, মামলায় পরোয়ানা জারি হয়।

২৬ জুলাই সকালে গ্রেফতারকৃত আসামী আহম্মদ শফিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close