রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই       ● ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন      ● ‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’       ● ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা       ● ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০      ● সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা      ● বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী      ● বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: সেতুমন্ত্রী      ● কোনো আত্মদানই বৃথা যায় না: প্রধানমন্ত্রী      ● রাজধানীতে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট       ● ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২০       
চরফ্যাশনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার
মোঃ সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৬ AM
ভোলার চরফ্যাসনে ৩৩০ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। প্রতি বছর কলাগাছ, বাঁশের কঞ্চি ও সাদা কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ২১শে ফেব্রুয়ারি মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করে আসছে।

এতে করে শিক্ষার্থীরা জানতে পারছে না ভাষার সঠিক তাৎপর্য, জানাতে পারছেনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। আগামীকাল  ২১ ফেব্রুয়ারি।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবে।

আবার অনেক প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারের অভাবে উপজেলায় পালন করে কিন্তু বিচ্ছিন্ন ও দূরের অনেক প্রতিষ্ঠানে এই দিবস পালন করা হয়না।

সরকারি তহবিল বরাদ্দ না থাকায় ও ম্যানেজিং কমিটি অবহেলার কারণে শহিদ মিনার নির্মাণ করা হচ্ছে না বলে স্হানীয়দের অভিযোগ। 

উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২১৩টি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭৭টি, কলেজ রয়েছে ১২টি, মাদ্রাসা রয়েছে ৬৮টি। এর মধ্যে চরফ্যাসন টিবি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাসন সরকারি ডিগ্রী কলেজ, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাসন সরকারী অনার্স কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রি অনার্স কলেজ, চরফ্যাসন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আনজুর হাট মাধ্যমিক বিদ্যালয়সহ আরো ১৫টি প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার রয়েছে।

অন্য ৩৩১ শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার না থাকায় প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বিপাকে পরতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।

দুলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী, সুরাইয়া, আছিয়া, সুমা, ফরহাদ। পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী, শারমিন , সিয়াম, ৫ম শ্রেণীর, রুবিনা, সাথী জানান, আমাদের স্কুলে শহীদ মিনার নেই। আমরা সবাই মিলে প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানাইয়া শ্রদ্ধা জানাই। আমরা চাই সরকার প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণ করে দেয়।

একইভাবে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হুমায়ুন, ফরিদ, সোনিয়া ও শিরিনা। দশম শ্রেণীর শিক্ষার্থী বিথী, লিয়া ও সাজেদা। দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী হেনা বেগম, নাহিদা আক্তার, নয়ন, শাকিল,ও রুবেলসহ অনেকে।

চরফ্যাসন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তানবীর হোসেন জানান, চরফ্যাসনে ১৫/২০টি প্রতিষ্ঠান ছাড়া বাকী সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তাই ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদের ইতিহাস ও সম্মান জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ দরকার।

সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের সাথে শহীদ মিনার নির্মাণের জোর দাবী জানান।

একইভাবে দাবী করেন দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, উপজেলার ১৩৯টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শহীদ মিনার রয়েছে মাত্র ২০টিতে। এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম( ভারপ্রাপ্ত) বলেন, ২১৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার রয়েছে মাত্র ১টি। এতে শ্রদ্ধা নিবেদন করতে পারছেনা শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী অফিসার মো.আল নোমান  জানান, এই বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষের সাথে আলাপ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/নিশাদ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close