শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী      ● ২০২১: অন্ধকারে হারিয়ে গেছে যেসব দেশবরেণ্য      ● সব দেশকে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে: প্রধানমন্ত্রী      ● লঞ্চে ভয়াবহ আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩৯!      ● ‘রোববার থেকে দেওয়া হবে করোনার বুস্টার ডোজ’       ● জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন      ● ডিসেম্বরেই করোনা প্রতিরোধে বুস্টার ডোজ শুরু      ● ঢাকার যে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করলো বিআরটিএ      ● বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে      ● ১৪ মাসে হেফাজতের ৪ শীর্ষ নেতার বিদায়      ● পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএ-এর বৈঠক চলছে      ● লজ্জার হারে বাংলাদেশের বিদায়      
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৫২ AM
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় বৃ প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়, বিউগলে করুণ সুর বাজানো হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এরপর আওয়ামী লীগের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে এরপরই শুরু হয় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সর্বসাধারণের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

স্বদেশ প্রতিদিন/নিশাদ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close