শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী      ● ২০২১: অন্ধকারে হারিয়ে গেছে যেসব দেশবরেণ্য      ● সব দেশকে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে: প্রধানমন্ত্রী      ● লঞ্চে ভয়াবহ আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩৯!      ● ‘রোববার থেকে দেওয়া হবে করোনার বুস্টার ডোজ’       ● জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন      ● ডিসেম্বরেই করোনা প্রতিরোধে বুস্টার ডোজ শুরু      ● ঢাকার যে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করলো বিআরটিএ      ● বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে      ● ১৪ মাসে হেফাজতের ৪ শীর্ষ নেতার বিদায়      ● পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএ-এর বৈঠক চলছে      ● লজ্জার হারে বাংলাদেশের বিদায়      
পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএ-এর বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ১২:২৪ পিএম
পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএ-এর বৈঠক চলছে

পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএ-এর বৈঠক চলছে

ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনরত সড়ক পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ। রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ এবং ভাড়া বাড়ানোর দাবিতে গত তিন দিন ধরে বাস-ট্রাক বন্ধ রেখেছেন মালিকরা। সরকারের সঙ্গে তাদের আজকের বৈঠকে একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছে সব পক্ষই। বৈঠক ফলপ্রসূ হলে আজই আসতে পারে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা।

বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

বিআরটিএ কর্মকর্তারা বলছেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

আজকের বৈঠক সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার বলেন, আগামীকাল বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। বৈঠকে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সতর্ক করে দিয়ে বলেন, মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বদেশ প্রতিদিন/নিশাদ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close