প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব যাত্রী সেবা নিশ্চিত করতে পাইলট ভিত্তিতে তিনটি রুটে ই-টিকেট সেবা চালু করছে।
সেবা দেবে সহজ ডটকম, যা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, কল সেন্টার ও অন্যান্য মাধ্যমে টিকেট বিক্রি করবে।
আজ রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা ও ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটে পাইলটিং ডিত্তিতে ই-টিকেটিং সেবা চালু হবে। অনলাইন টিকেট প্রতি গ্রাহক ২০ টাকা চার্জ দিতে হবে এবং চলমান পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও প্রযোজ্য হবে।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “তিনটি রুটে পাইলট সাফল্য পেলেই ধাপে ধাপে দেশের সকল রুটে এই সেবা সম্প্রসারণ করা হবে। সহজ ডটকমের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটিংয়ে ইতোমধ্যে প্রমাণিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহজ ডটকমের প্রতিনিধিরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে