বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নিকোটিন পাউচ কারখানা স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ তামাকবিরোধী জোট বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর নিকোটিন পাউচ উৎপাদনের নতুন কারখানা স্থাপনের অনুমোদনের প্রতিবাদ জানিয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠবে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, নিকোটিন পাউচের নতুন কারখানা স্থাপনের অনুমতি সংবিধান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং সরকারের জনস্বাস্থ্য উন্নয়নের প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। তাই অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ১৮ক অনুচ্ছেদে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য নিষিদ্ধ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নতুন তামাক কোম্পানি চালু করা যাবে না। বিদ্যমান কোম্পানিগুলোকে অন্য ব্যবসায় স্থানান্তরের জন্য সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুযায়ী সরকার আন্তর্জাতিকভাবে নৈতিকভাবে দায়বদ্ধ। সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে এবং স্বাস্থ্যকে নীতিতে প্রাধান্য দিচ্ছে।

জোটের বক্তব্য, নতুন কারখানা দেশের তরুণ প্রজন্মের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। নিকোটিন পাউচ আসক্তি তৈরির নতুন বাণিজ্যিক কৌশল হিসেবে ব্যবহার হচ্ছে। বিশ্বের ৩৪টি দেশে ইতিমধ্যেই এই পাউচ বিক্রি নিষিদ্ধ বা নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞপ্তিতে তামাকবিরোধী জোট সরকারের কাছেনস্বাস্থ্যবিরোধী নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, সব সরকারি কর্মকর্তাদের জন্য আচরণবিধি প্রণয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনটি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বেজা   নিকোটিন পাউচ কারখানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close