প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:২৮ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ১২:৪৯ PM

বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
দুদকের ঢাকা কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত ওই দুই কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রশাসনিক কাঠামোয় দক্ষ কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশনে প্রেষণে নিয়োগের মাধ্যমে দুদককে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বদেশ প্রতিদিন/এমএম