বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সরপেনশন কারি চাকরিজীবীদের সুবিধায় আসছে পরিবর্তন, পাবেন দ্বিতীয় স্ত্রী-স্বামীও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ২:০৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন-সংক্রান্ত জটিলতা নিরসন ও কল্যাণমূলক সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার প্রস্তাব অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে। পাশাপাশি, পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী/স্ত্রী বা উত্তরাধিকারীদের পেনশন সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা হবে।

এ ছাড়া নতুন প্রস্তাবে বলা হয়েছে

পেনশনভোগী মৃত্যুর পর যদি দ্বিতীয় স্ত্রী বা স্বামী থাকেন, তবে তারাও পারিবারিক পেনশন পাবেন।

অবসরপ্রাপ্ত কেউ জটিল রোগে আক্রান্ত হলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

প্রবাসে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সহজ করতে মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা হবে।

শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা বাড়ানো এবং পেনশন পুনঃস্থাপনের পর পূর্ণ সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগে বিভিন্ন সময় পেনশন সংক্রান্ত সমস্যার সমাধানে নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার আরও সহজ ও নিরাপদভাবে পেনশনারদের সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পেনশন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close