বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৩:৫২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোলাম মোস্তফা শেখের বাড়িতে যান। প্রতিনিধি দলটি শাহিনা বেগমের শারীরিক অবস্থা এবং পারিবারিক পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা ও শুভেচ্ছা পৌঁছে দেন।

জানা যায়, মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম ক্যান্সারে আক্রান্ত এবং একমাত্র জন্ম থেকেই প্রতিবন্ধী। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে এ খবর প্রচারিত হয়। পরে এই খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে অসহায় এ পরিবারের পাশে দাঁড়ান তিনি।








প্রসঙ্গত, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালালেও সংসারের খরচই মেটে না। এদিকে স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করেছেন তিনি। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। 

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন। ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা সরাসরি তার হাতে তুলে দেওয়া হয়।

এসময় আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, 'বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে গোলাম মোস্তফা শেখের কষ্টের কথা জেনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।'

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, “আমরা বিএনপি পরিবার”-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ভ্যানচালক   তারেক রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close