সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
ড. মো. কামরুজ্জামান গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৩:৫৭ PM

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মোঃ কামরুজ্জামানকে গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করেছে। তাঁর দীর্ঘ শিক্ষাগত অভিজ্ঞতা, সততা, পেশাদারিত্ব এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

ড. মোঃ কামরুজ্জামান একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক। বর্তমানে তিনি নর্দার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, সাপ্লাই চেইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ড ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স পরিচালনা করেন। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটিতেও ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

তিনি শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রেক্সওয়া-এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। তাঁর উদ্যোগী নেতৃত্বে চলতি মাসেই উক্ত প্রতিষ্ঠানে ই-লাইব্রেরীর কার্যক্রম শুরু হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

এছাড়াও, তিনি ২০১০ সাল থেকে মাইক্রো ফাইবার গ্রুপ-এর ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শতভাগ রপ্তানিমুখী নিট কম্পোজিট টেক্সটাইল প্ল্যান্ট। এর আগে তিনি দীর্ঘ ১৬ বছর (১৯৯৩–২০০৯) বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে যুগ্ম-পরিচালক (Joint Director) হিসেবে কর্মরত ছিলেন। তদপূর্বে তিনি দশম বিসিএস (কৃষি) ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম অঞ্চলে এক বছর দায়িত্ব পালন করেন।

নিজের নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. মোঃ কামরুজ্জামান বলেন, “গুলশান কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষতা ও প্রশাসনিক উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গুলশান কলেজের শিক্ষক-শিক্ষার্থী মহল আশা করছে, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   গভর্নিং   বডি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close