বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ দাবিতে শনিবার আন্দোলনে নামছেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:৫২ AM


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি আদায়ে এবার বৃহত্তর কর্মসূচিতে যাচ্ছেন তারা। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে তাদের মহাসমাবেশ।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের ৬৪ জেলার শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের সমন্বয়ে গঠিত এ ঐক্য পরিষদই মহাসমাবেশের ডাক দিয়েছে।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন জানিয়েছেন, সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হলেও দাবিগুলোর অগ্রগতির কোনো নিশ্চয়তা মিলেনি। তাই দাবি আদায়ে রাজধানীতে মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এবার অন্তত এক লাখ শিক্ষক সমাবেশে যোগ দেবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতির আবেদন করা হয়েছে।

শিক্ষক নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সংহতি জানাতে অংশ নেবেন।

শিক্ষকদের প্রধান ৩ দাবি

১. প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান।

২. শতভাগ শিক্ষককে পদোন্নতি প্রদান।

৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

শিক্ষক নেতাদের ভাষ্য, এসব দাবি দ্রুত বাস্তবায়িত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close