বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
শত্রুতার বিষে মরল নারী উদ্যোক্তার পুকুরের মাছ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:১৮ পিএম

শত্রুতার জেরে নওগাঁয় নারী উদ্যোক্তার পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ওই পুকুরের লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। বুধবার (১৫ মে) রাতের কোন এক সময়ে পত্নীতলা উপজেলার গয়ারপুর গ্রামের মাছ চাষি রিফা খাতুনের লিজকৃত পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

মাছ চাষি নারী উদ্যোক্তা রিফা খাতুন বলেন, 'আমার বাড়ি থেকে একটু দূরে তিন বছর মেয়াদের একটি পুকুর লিজ নিয়েছি। গত বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আমি আমার লোকজনদের নিয়ে পুকুরে পোনা মাছের জন্য খাবার দিতে যাচ্ছিলাম। পুকুরে যাবার পথে নূর ইসলামকে দেখি আমার পুকুরের দিক থেকে আসতেছে। তারা তাদের মতো চলে যায় আর আমি আমার লোকজনদের নিয়ে পোনা মাছের জন্য তৈরীকৃত খাবার পুকুরে দিয়ে বাসায় চলে আসি। পরদিন বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে দেখি পুকুরের সব পোনা মাছ মরে ভেসে আছে।' 

নারী উদ্যোক্তা রিফা খাতুন আরো বলেন, আমি ঋণ করে গত বছরের মাঝামাঝি সময়ে পুকুরটি লিজ নিয়ে পোনা মাছ চাষ করছি। বুঝলাম নূর ইসলাম, আলেফা বেগম, মোরসালিন, কালাম ও ফারুকের সাথে আমার পূর্বে জমাজমির বিষয়ে বিরোধ আছে, যা আদালতে বিচারাধীন। আদালত যা রায় দিবে তা আমি মাথা পেতে নিবো। পুকুরে আমার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার পোনা মাছ ছিলো। তারা আমাকে এভাবে নিস্য করবে তা কখনো ভাবতে পারিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।

এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য অফিসার নিয়োগ দিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close