বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
ঝিনাইদহে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:৪৪ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। সোমবার সকালে শহরের ফ্যামেলি জোনে এই মেলার আয়োজন করে ‘পণ্য প্রসার’ নামের একটি স্থানীয় সংগঠন।

মেলায় ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করছেন। হস্তশিল্প, পোশাক, ঘর সাজানোর সামগ্রীসহ বিভিন্ন পণ্যে ভরপুর এই মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে নারীদের নিজস্ব পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। মেলা চলবে আগামী তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আয়োজক পণ্য প্রসারের স্বত্তাধীকারী আনোয়ার ফিরোজ মাসুম বলেন, ‘নারীদের এগিয়ে নিতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এই মেলার মাধ্যমে তারা যেমন নিজেদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন। এতে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ পাবেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close