বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
"দ্যা স্কলারস ফোরাম ঢাকা"-এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:৪১ পিএম

রাজধানীর ইনিস্টিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে শুক্রবার "দ্যা স্কলারস ফোরাম ঢাকা" কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর ৪০০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। 

দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন দ্য স্কলারস পরিচালক আলাউদ্দিন আবির সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব হেলাল উদ্দিন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. হায়দার আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে।" অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সন্তানের জন্য সুচিন্তা করুন এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"

অনুষ্ঠানের সভাপতি ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র চেয়ারম্যান ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।" তিনি মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, শিশু কিশোরদের মাসিক পত্রিকা কিশোর কন্ঠের নির্বাহী সম্পাদক,  সিবগাতুল্লাহ সিবগা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার সাবেক পরিচালক, এ্যাডভোকেট শাফিউল আলম, নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সাইফুল। 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অনুপ্রেরণা লাভ করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে আরও বেশি অঙ্গীকারবদ্ধ হবে বলে আয়োজকরা আশা প্রত্যাশা করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close