বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মহান বিজয় দিবস উপলক্ষে
ডিএসইসি’র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ২৩ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৩০ পিএম আপডেট: ১৮.১২.২০২৪ ৪:৩২ PM

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় (আবদুস সালাম হলরুম)-এ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্য্যক্রম পরিচালিত হবে। যা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস (জইঝ), ব্লাড গ্রুপ চেকিং, ব্লাড প্রেশার (ইচ)সহ নানান সুবিধা থাকবে। এছাড়াও অসুস্থ রোগীদের জন্য পরীক্ষায় বিশেষ ছাড় দেয়া হবে।

সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবার খান সংগঠনের সদস্যদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যথাসময়ে উপস্থিত হতে অনুরোধ করেছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প সংক্রান্ত যেকোন তথ্য জানতে কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এই কার্য্যক্রম শুধুমাত্র ডিএসইসি’র সদস্যদের জন্য প্রযোজ্য।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close