বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রিয়ার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:৪৭ পিএম

নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অর্পিতা পালরা। রিয়া আরলিনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নবম হয়েছে বাংলাদেশ। 

স্কোরই বলে দিচ্ছে শনিবার ওমানের মাসকটে ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের দাপট।একচেটিয়া খেলায় লঙ্কানরা রীতিমতো উড়ে যায়। দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে।

ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। আক্রমণ থেকে ফাতেমাতুজ্জোহরা গোল করে দলকে এগিয়ে নেন। এরপরের তিনটি গোল রিয়ার। তিনটি গোলই এসেছে আক্রমণ থেকে। প্রথমটি ২৩ মিনিটে, পরেরটি ২৮ মিনিটে। ৩১ মিনিটে হ্যাটট্রিক করেন রিয়া।

চার গোলে এগিয়ে থেকে বাংলাদেশের দাপট আরও বাড়তে থাকে। ৪৪ মিনিটে অধিনায়ক অর্পিতা দলকে পঞ্চম গোল উপহার দেন। এটিও ছিল ফিল্ড গোল। ৫ মিনিট পর রিয়া নিজের চতুর্থ গোলটি পান। ফিল্ড গোল করে মুন্সিয়ানা দেখান তিনি। ৫৩ মিনিটে বাংলাদেশ সপ্তম গোলের দেখা পায়। নাদিরা ইমা ফিল্ড গোল করেন। চার মিনিট পর সোনিয়া খাতুন দলের হয়ে অষ্টম গোল করে লঙ্কানদের বড় হারের লজ্জা দেন। লঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটিও ছিল আক্রমণ থেকে। 

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close